আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ২টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নতিডাঙ্গা গ্রামের ফিরোজ খাঁনের ছেলে ফয়সাল আহম্মেদ (২১) বসতবাড়ীর সামনের থেকে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই অফিসারের নেতৃত্বে আরেকটি অভিযানে গত ২২ ফেব্রুয়ারি ১১টার দিকে আলমডাঙ্গা থানাধীন পুটিমারী বাজার থেকে নাগদাহগামী রাস্তায় ছোট পুটিমারী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবুল কাশেমের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আলমডাঙ্গা উপজেলার বড়পুটিমারী গ্রামের লুৎফার রহমানের ছেলে মিনারুল ইসলাম (৪০) ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশের পৃথক অভিযানে আলমডাঙ্গায় দুইজন গ্রেফতার



