আলমডাঙ্গায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী বই মেলার সমাপনি

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি বই মেলার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শহিদ মিনার চত্তরে নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে ও পৌর প্রশাসনের সহায়তায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি মকবুল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাসক আব্দুল হাই, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার।নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পিন্টুর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, মওলানা মনিরুজ্জামান, কবি গোলাম রহমান চৌধুরি, কবি আব্দুল খালেক, কবি সিদ্দিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ইদ্রিস আলী খান, সরকারি কলেজের সিনিয়র প্রভাসক মাকসুদুর রহমান, সিনিয়র প্রভাসক শরিয়তুল্লাহ প্রমুখ।
কবিতা আবৃতি করেন অষ্টম শ্রেণির ছাত্রী আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আ,ফ,ম সিরাজ সামজির নাতনি শাফিয়া লাবণ্য, এনামুল হক, সাফিয়া, কবি গোলাম রহমান চৌধুরি, আব্দুল খালেক, সিদ্দিকুর রহমান, হামিদুল আজম প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।