সরোজগঞ্জে শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ অক্টোবর দর্শনা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রশিবির নেতা রফিকুল ইসলাম। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনে তিনি “শহীদ রফিকুল ইসলাম” নামে পরিচিত।

কবর জিয়ারত শেষে এমপি মাসুদ পারভেজ রাসেল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তিনি বলেন, শহীদ রফিকুল ইসলাম তার আদর্শ ও বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন। আমরা তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি। শহীদের পরিবার যেন ন্যায়বিচার ও প্রাপ্য সম্মান পায়, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ রফিকুল ইসলামের বাবা দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর থানার আমির মাওলানা বিল্লাল হুসাইন, সদর থানা সেক্রেটারি গোলাম রসুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হোসাইন, জেলা ইউনিট সদস্য হাজী আব্দুর রউফ, সদর থানা অফিস সম্পাদক মোহাম্মদ আসিফ উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের আমির মাওলানা খবির উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়নের আমির মাওলানা মহসিন আলী, সদর থানা প্রচার ও আইটি সম্পাদক মামুন হাওলাদার, পদ্মবিলা ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানা, সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম হাওলাদার, ডা. মনিরুল ইসলাম মনি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
পরে এমপি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর একজন সংসদ সদস্য শহীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিতে আসায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।