মেহেরপুর অফিস
পারিবারিক সমস্যা ও বেকার জীবন-যাপনে মানষিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোবারক হোসেন(২৮) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ স্কুলপাড়ায়। মোবারক হোসেন ওই গ্রামের কৃষক আক্কাছ আলীর ছেলে।
জানা গেছে, বেকার জীবন যাপন, বেশ কয়েকবার প্রবাসে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন মোবারক হোসেন। তারই ধারাবাহিকতায় সাংসারিক বিষয় ও প্রবাসে যাওয়া নিয়ে আবারও পরিবারের লোকজনের সাথে কথা চলছিলো। তবে কোন ঝগড়া বিবাদ ছাড়াই আজ শুক্রবার সকালে সবার অজান্তেই সে তার বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্ম হত্যা করে। পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখে ফেলে ও তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাতুন মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
গাংনীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্ম হত্যা



