আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় অমর একুশে বইমেলা ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজন গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ব্যাংকার মো সিরাজুল ইসলাম। সভায় আগামী ফেব্রুয়ারি ২১, ২২ ও ২৩ তারিখ তিন দিন ব্যাপী বই মেলা আয়োজন ও সফল বাস্তবায়নের জন্য সার্বিক বিষয়ে সদস্যদের পরামর্শ গ্রহন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাংবাদিক শাহ আলম মন্টু, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রহমান মুকুল, মামুন রেজা, সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, হামিদুর ইসলাম আজম, ওমর ফারুক, পিন্টু রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজন ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়। মেলায় সার্বিক সহযোগিতায় থাকে আলমডাঙ্গা পৌর প্রশাসন।
আলমডাঙ্গায় অমর একুশে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত



