জীবননগর হাসপাতালে ৭জন ডাক্তারের যোগদান

জীবননগর অফিস
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) যোগদান করলেন নতুন ৭জন ডাক্তার। এ যোগদানের মধ্যদিয়ে কিছুটা হলেও ডাক্তারের শুন্যতা কুমলো। জীবননগর উপজেলাসহ মহেশপুর উপজেলা ও দর্শনা থানা এলাকার একটি বিরাট অংশের মানুষ চিকিৎসা সেবা পাবে। নতুন ৭ ডাক্তারের যোগদানের পর জীবননগর হাসপাতালের ডাক্তার সংখ্যা দাঁড়ালো ১১। গতকাল বৃহস্পতিবার সকালে নতুন ৭জন ডাক্তার যোগদান করেন। যোগদানকৃত ডাক্তাররা হলেন ডা. ফারহানা ইয়াসমিন, ডা. তানিমা আক্তার সাথী, ডা. রফি আল ইমরান, ডা. এস কে সাইমুম সৈকত, ডা. নাফিজা আঞ্জুম, ডা. মো: তৌহিদুল ইসলাম, ডা. মো: হাসিবুর রহমান। যোগদানের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন।
বেশ কিছু দিন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ রয়েছে শুন্য। যে মানুষটি একাই হাসপাতালের বেশির ভাগ ধকল সামাল দিয়েছেন তিনি হচ্ছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান সুজন। এলাকার সন্তান হিসেবে মানুষের প্রত্যাশাও ছিলো বেশি। তিনি চেষ্টা করেছেন রুগিদের প্রত্যাশা অনুয়ায়ি সেবা দিতে। ডাক্তার সুজন মার্চের মাঝামাঝি জীবননগর হাসপাতাল ছেড়ে ঢাকাতে যোগদান করবেন। উপজেলাবাসীকে এখন চিকিৎসার জন্য নতুনদের ওপরই ভরসা রাখতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।