চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ জনকে পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে ফেব্রুয়ারী মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।  আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সুপার অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কল্যাণমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদান রাখায় ২৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহাম্মদ আনোয়ারুল কবীর, ডিআইও-১ শফিকুল ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন) আমিরুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।