চুয়াডাঙ্গার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের আব্বাস ক্যান্সারে আক্রান্ত, বাঁচতে প্রয়োজন সহায়তা

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আব্বাস আলী (৪৫) মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি ওই গ্রামের বাক্কা খুনকারের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলমান রয়েছে। ইতোমধ্যে তাকে ৮টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও ৫টি কেমোথেরাপি প্রয়োজন। তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারের সহায়-সম্বল প্রায় শেষ হয়ে গেছে। দিন দিন তার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। অসহায় এ পরিবারটি আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয় কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা প্রদান করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে তার চিকিৎসা অব্যাহত রাখতে অন্তত দেড় লাখ টাকা জরুরি ভিত্তিতে প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা।
আব্বাস আলী প্রবাসী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সহায়তা পাঠানোর জন্য তার ব্যক্তিগত বিকাশ নং ০১৭৬০-০০০৮১২। মানবিক সহায়তা পেলে আব্বাস আলীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে—এমনটাই প্রত্যাশা পরিবারের।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।