জীবননগর অফিস
জীবননগরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন খাঁ ওরফে সুমন আহম্মদকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উথলী ইউনিয়নের একতারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সুমন খাঁ খানজাহান আলী থানার মামলা নং ০২(১১)১৪ এ জিআর সাজা ৮৪/১৪ ও দায়রা ২৯৭/১৫ এর অধীনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। অভিযানটি পরিচালিত হয় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং জীবননগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাসের তত্ত্বাবধানে। এতে এএসআই রেজা হাসমত, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জীবননগর থানা পুলিশ জানিয়েছেন।
জীবননগরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার



