জীবননগরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
মহান ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। রাষ্ট্রের ঘোষণার আলোকে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, জীবননগর পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহীম খলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বক্কর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ ও সজীব হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।