কেডিকে প্রতিনিধি (জীবননগর)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু পরাজিত হওয়ায় কেডিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করলেও পরাজয় মেনে নিয়ে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জয় পরাজয় রাজনীতিরই অংশ। পরাজয়কে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
সভায় বক্তারা বলেন, আমরা মানসিকভাবে মর্মাহত। চুয়াডাঙ্গাবাসী একজন ভালো মানুষকে হারিয়েছে। হয়তো আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে পারলাম না। এর পেছনে আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে এখন সময় আত্মসমালোচনার মাধ্যমে শিক্ষা নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার।
তারা আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক দল। সব ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেডিকে ইউনিয়নে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি টিপু সুলতান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, যুবদল নেতা আবু সামা টোকন, ইয়ামীন হাসেন, মিঠুন টনিক, বোরহানউদ্দিন, ইদ্রিস আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের রাজু আহমেদসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে নেতৃবৃন্দ সকল নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দলকে সামনের দিনে আরও শক্ত অবস্থানে নেওয়া সম্ভব।
কেডিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা পরাজয় মেনে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার



