স্টাফ রিপোর্টার
আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজ থেকে আমার জীবন উৎসর্গ করে রাখলাম। আমরা এই বিজয় মহান রবের কাছে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায়ের মাধ্যমে প্রকাশ করব। আজ থেকে আমরা চুয়াডাঙ্গা-২ আসনের সকল মানুষের দায়িত্ব জিম্মাদারি নিচ্ছি। সুতরাং কেউ আমাদের পর নয়, সবাই আমাদের আপন।
আজ থেকে আমরা এ কথাই ভুলে যাব কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয়নি। আমরা সকলের প্রতিনিধি। আমরা মহান রবের জিম্মাদারি নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই মিলে আমরা এই দেশটাকে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব ইনশাআল্লাহ। সবার আগে আমাদের যুবকদেরকে আমরা একটা সুন্দর রাস্তা দেব। এই বিজয়ে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাদের দুনিয়াতে সম্মানিত করুক আখেরাতে মর্যাদায় ভরে দিক। আপনাদের যে কষ্টগুলো ছিল আল্লাহ তায়ালা এগুলো সব সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি।


