চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় ছোট একটি শিশুকে নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন, এবং তিনি তার নিজের ভোটটি দেন।  
ভোট প্রদান শেষে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আজকের এই ভোটের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছি। জনগণের ভোটই গণতন্ত্রের মূল শক্তি, আর সেই শক্তির প্রতি আমি গভীর শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, চুয়াডাঙ্গার মানুষ পরিবর্তন চায় ন্যায়বিচার, সুশাসন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ চায়। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও প্রত্যাশা আমি খুব কাছ থেকে দেখেছি। তাদের অধিকার আদায়ের জন্যই আমি নির্বাচনে এসেছি। আমি নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই ভোটকেন্দ্রগুলোতে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং প্রতিটি ভোটার যেন নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোনো ধরনের অনিয়ম বা বাধা সৃষ্টি হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।