স্টাফ রিপোর্টার
বিএনপিকে হারিয়ে চুয়াডাঙ্গার ২টি আসনেই জামায়াত ইসলামী বড় ব্যবধানে জয়লাভ করেছে। বেসরকারী ফলাফল অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে জয়লাভ করেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনে জয়লাভ করেছেন জেলা জামায়াতের আমীর রুহুল আমীন। সারাদিন ভোট গ্রহন শেষে, বিকালে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে। রাত যত বেশি হয় বিএনপির পরাজয় তত স্পষ্ট হয়ে ওঠে। রাত ১২টার দিকে দলীয় অফিস বিশাল ব্যবধানে বিএনপিকে পরাজিত করে জামায়াতের দুই প্রার্থীর জয়লাভের খবর নিশ্চিত করেন। জেলায় ভোট প্রদানের হার ৭৬ ভাগ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে পোষ্টাল কেন্দ্রসহ মোট ১৮১ টি কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল পেয়ে ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট বিজয়ী হয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ ১ লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভোটের ব্যবধান ৬১ হাজার ২৩৭ ভোট।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনে পোষ্টালসহ ১৭৫ কেন্দ্রে ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
চুয়াডাঙ্গার দুটি আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছে বিজয়ী মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমীন



