স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের সার্বিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাহীদুর রহমান ওসমানী, ওএসপি, এনডিসি, পিএসসি।
মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন দপ্তর ও বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেয় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব ও এনএসআই-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন ও গণভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোনো ধরনের অনাকাংখিত ঘটনা প্রতিরোধে এবং ভোটকেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত



