সংসদ নির্বাচন ও গণভোটে পাঁচ ক্যটাগরির ব্যক্তিরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পাঁচ ক্যটাগরির ব্যক্তিরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো জুিডসিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এবং নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম  স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্রে যেসকল ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তাঁরা হলেন ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার। ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পুলিশ ইনচার্জ। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/ সাধারণ আনসার/ ভিডিপিএর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী ২ জন আনসার সদস্য। নির্বাচনি সংবাদ সংগ্রহে  দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’এবং ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’  অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশী ও বিদেশী যথাক্রমে সাংবাদিক ও পর্যবেক্ষণগণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট এবং ভোটার। ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইন শৃংখলা বাহিনীর  অপরাপর সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। ভোটের গোপণীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।