স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃংখলা রক্ষা ও যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করাত কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সরকারি রাস্তা, জনপথ বা জনসাধারণের ব্যবহ্নত স্থানে কাঠ, গাছের গুড়ি বা করাতকলজাত দ্রব্য রেখে প্রতিকন্ধকতা সৃষ্টিকরা দন্ডনীয় অপরাধ। সে কারণে কোনো ব্যক্তিবা প্রতিষ্ঠান কর্তৃক রাস্তা, সরকারি জায়গা বা জনসাধারণের চলাচলের পথে গাছের গুড়ি, কাঠ, বাসাবাড়ি নির্মাণ সামগ্রী বা অন্য কোনো বস্তু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। করাতকল মালিকগণ তাদের করাতকলের কাঠ ও অন্যান্য মালামাল শক্ত করে বেধে রাখবেন যেন কেউ তাহা ব্যবহার করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।
এসব নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট করাতকল মালিকদের অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ দন্ডবিধি এবং অন্যান্য প্রয়োজ্য আইন অনুযায়ী মোবাইল পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
চুয়াডাঙ্গায় জনদূর্ভোগ রোধে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি



