দশর্না অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দর্শনায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি দর্শনা রেলবাজারের কাঁচামাল পট্টিতে গিয়ে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, মাহাবুবুল ইসলাম খোকন, লুৎফর রহমান, দর্শনা দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে।
দর্শনায় ধানের শীষ প্রতীকের গণসংযোগে মাহমুদ হাসান খান বাবু



