মেহেরপুরে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন

মেহেরপুর অফিস
আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম বিতরণের কাজ সম্পন্ন করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। আজ বুধবার সকালেই এসব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মেহেরপুর-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার হাতে সরঞ্জাম তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।