আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি কলেজে সহকারী লাইব্রেরিয়ান মোছাঃ মালেকা পারভিন ও অফিস সহায়ক মোঃ মজিবর রহমান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কলেজের শিক্ষক মিলনায়তনে গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মহবুব আলম, সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান। বিদায়ী কর্মচারীদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মনয়েম হোসেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সরকারি অধ্যাপক খন্দকার ইকবাল হাসান, প্রভাষক মোঃ শরিয়তউল্লাহ ও সাবেক কোষাধ্যক্ষ নওসাদউজ্জামান প্রমুখ।
বিদায়ী বক্তব্যে মোছাঃ মালেকা পারভিন ও মোঃ মজিবর রহমান তাঁদের অনুভূতি প্রকাশ করেন। মোছাঃ মালেকা পারভিন বলেন, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কলেজ থেকে আজ অবসরে গেলাম। আশা করি ভবিষ্যতেও প্রিয় শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক রক্ষা হবে। বাকি জীবন সৎ ও সততার সঙ্গে অতিবাহিত করার চেষ্টা করব।
আলমডাঙ্গা সরকারি কলেজে দুইজনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



