নতিপোতা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নতিপোতা গ্রামের কৃষক দলের সভাপতি আজগার আলী স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে তিনি চায়ের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। কিন্তু পথে রাত আনুমানিক ৪টায় তিনি মারা যান।
গতকাল সোমবার বাদ জোহর নতিপোতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযায় উপজেলা, জেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নতিপোতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজগার আলীর ইন্তেকাল



