নাটুদহের চারুলিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর চারুলিয়া নয়না চারা বাজার থেকে শুরু হওয়া মিছিলটি চারুলিয়ার ঘাট পাড়া ও বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে, দাঁড়িপাল্লার প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর কৃপায় আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করব। চারিদিকের প্রতিটি এলাকা এখন দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত।
বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম জিয়া, উপজেলা সহকারি সেক্রেটারি। এছাড়াও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন আমির জোহা, ওয়ার্ড সভাপতি আবদুর রউফ শেখ, মাওলানা গফুর শেখ, রনি হাজী ওয়াজতুল্লা সহ ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।