ঝিনাইদহ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আয়োজিত এ গণমিছিল ব্যাপক জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়।
সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এসে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে গণমিছিলটি শুরু হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সংবলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড় ঘুরে হামদহ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী শক্তি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
ঝিনাইদহে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণমিছিল



