জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী বাবু খানের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উথলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই নির্বাচনী মিছিলের আয়োজন করে। নির্বাচনী মিছিল টি উথলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে ইউনিয়নের সবগুলো গ্রাম প্রদক্ষিণ করে।হাজারো মানুষের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে পড়ে মিছিলটি।
এসময় উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরোক, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান বিশ্বাস, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব আরমান আলী, ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনামুল হক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু, মোশাররফ হোসেন, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নির্বাচনী মিছিলে উথলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উথলীতে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল



