দর্শনা অফিস
দর্শনা উপজেলার পরাণপুর গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী, বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর শ্যালক শফিকুল ইসলাম সোহেল।
তিনি বক্তব্যে বলেন, বাবু খান একজন স্বাবলম্বী ও সফল ব্যবসায়ী। তিনি কারো অনুদানের ওপর নির্ভর করেন না। নির্বাচিত হলে নিজ উদ্যোগে হাসপাতালসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করবেন। একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে। তরুণদের খেলাধুলার উন্নয়নে বিভিন্ন স্থানে ক্লাব ও ক্রীড়া সরঞ্জামের ব্যবস্থা করা হবে।
তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ি ফিরে আশপাশের মানুষকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সমন্বয়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, পরাণপুর একতা ক্লাবের সভাপতি ইন্তাজুল ইসলাম, উপদেষ্টা জাকির হোসেন, বকুল মালিতা, মিলন জোয়ার্দ্দারসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবু।
দর্শনার পরাণপুর গ্রামে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত



