আলমডাঙ্গার নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ প্রদান

আলমডাঙ্গা অফিস
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মূলমন্ত্রকে ধারণ করে আলমডাঙ্গায় মানবিক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। গতকাল রবিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও স্কুলব্যাগ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির টুলু, আসমানখালী ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ, উপ-পরিদর্শক শাহরিয়ার তপু, মানবাধিকার কর্মী চঞ্চল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নতুন পোশাক ও ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।