দর্শনা অফিস
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, অ্যাডভোকেট শাহিন আক্তার এবং দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা সাবিনা ইয়াসমিন।
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



