পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটকরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুনতাজ আলী (২৫) এবং শাহাপুর মাঝেরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আলিহীম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এএসআই ওহিদুল ইসলাম ও এএসআই সদরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজার এলাকায় রাত্রিকালীন ডিউটি পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সরোজগঞ্জে ট্যাপেন্ডাডলসহ ২ মাদক কারবারি আটক



