শরীফুজ্জামান শরীফের পক্ষে সরোজগঞ্জ বাজারে ছাত্রদলের নির্বাচনী মিছিল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফের পক্ষে নির্বাচনী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বাদ আছর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাইদুর রহমান, তাফসির আহমেদ সোহেল, জিলাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, শাহিনুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আবু সুফিয়ান, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রাজ, সদস্য মিজানুর রহমান সোহাগ, তুহিন আহমেদ, আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুদাচ্ছির জাহিন নিয়ন, বদরগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ভোট রক্ষায় কাজ করবে। কেউ অনৈতিকভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
তিনি সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ বার্তা দিয়েছেন  দলের নাম ভাঙিয়ে কেউ মাস্তানি, গুন্ডামি বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিলে কুতুবপুর, শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।