অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশী আটক, মাদক ও কসমেটিক্স উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো ৪ টি অভিযান চালিয়ে কসমেটিক্স, ফেন্সিডিল, ভায়াগ্রা, ও সিরাপ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস এর নিকট সিংনগর হালদারপাড়ায়  অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল শবিবার বেলা পৌনে দুইটার দিকে  যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/২-এস বেদবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৮৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/২-এস এর নিকট বেদবাড়ীয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন ভোর ৫টার দিকে শ্যামকুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৭-আর এর কাছে মাইলবাড়িয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিবক্স চুড়ি, কানের দুল, চেইন উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ মোখলেছুর রহমান (৩১) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।