দামুড়হুদায় ধানের শীষের উঠান বৈঠকে মিলিমা ইসলাম বিশ্বাস

দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গোবিন্দহুদা গ্রামের কুলুপাড়ায় অনুষ্ঠিত মহিলাদের উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উপস্থিত নারী ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে মিলিমা ইসলাম বিশ্বাস বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই এই আসনে বিজয় ছিনিয়ে আনা সম্ভব।
তিনি দলীয় ও সাধারণ নারী ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা দেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে উঠান বৈঠক প্রাঙ্গণ। স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উলামা দল নেতা মাওলানা নাজমুল হাসান বিপ্লবী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, বিএনপি নেতা শফি মহুরি, যুবদল নেতা দেলোয়ার হোসেন, মনির, মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক নারী ভোটার অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।