আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ঐতিহাসিক কলেজিয়েট স্কুলের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, রূপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান, আলমডাঙ্গা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এবং সরকারি কলেজের প্রভাষক সীমা খাতুন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ শামীম রেজা।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকা, কৌতুক ও যন্ত্রসঙ্গীত পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



