জীবননগর অফিস
জীবননগর শহরে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের আখ সেন্টার (ইক্ষু ক্রয় কেন্দ্র) এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদল জীবননগর পৌর শাখার উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষ প্রতীকের সমর্থনে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে আসছে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিনসহ বিভিন্ন স্লোগান দিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী যুবদল জীবননগর পৌর শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর হযরত আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, কৃষক দলের সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক নাজমুস সবুর, ছাত্রদল জীবননগর ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির হোসেন রিংকু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ইমরানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
জীবননগরে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত



