হেমায়েতপুরে এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এইচপিএল- ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় আয়োজিত ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে সততা স্টোর দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সততা স্টোর। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ৮৪ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ মা মটর দল ৮২ রানে অলআউট হয়ে যায়। ফলে ২ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সততা স্টোর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। তিনি বলেন, মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং যুবসমাজকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখে বলেও মন্তব্য করেন তিনি। খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
খেলার সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শওকত আলী, মালিতা ডালিম শেখ, আসমত আলী, সমর শেখ, যুবদল নেতা নাঈম মালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্ট আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল হেমায়েতপুর পল্লীমঙ্গল ক্লাব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।