মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে চর গোয়াল গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে আতিয়ার ইসলামের বাড়ির সংলগ্ন একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত পিস্তল ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার



