স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল শুক্রবার সকাল সড়ে ১০টার দিকে বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।
গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি ধানের শীষের জন্য আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কর্নেল কামরুজ্জামান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সরোজগঞ্জ বাজার কমিটির নেতা আশাদুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ মাস্টার, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গায় বিভিন্নস্থানে নারীদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী সভায় শরীফুজ্জামান শরীফ



