মেহেরপুরে প্রধান উপদেষ্টার বিশেষ মনির হায়দার উন্নত বাংলাদেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান

মেহেরপুর অফিস
উন্নত বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার শুক্রবার মেহেরপুর পৌর ডিগ্রি কলেজে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সভায় তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা একটি উন্নত বাংলাদেশ দেখুক, পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক। উন্নত ভবিষ্যতের জন্য গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া জরুরি।” তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষিত প্রজন্মই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারে এবং দেশের উন্নয়ন এগিয়ে নিতে পারে।
মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান তুহিন সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফয়েজ মোহাম্মদসহ শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার মাধ্যমে সচেতন নাগরিক গঠনের ওপর জোর দেন এবং বলেন, এটি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই উন্নয়নের পথ সুগম করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।