আলমডাঙ্গায় জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় আসমান খালী বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বক্তৃতা দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন। জনগণের মাঝ থেকেই নেতৃত্বকে সংসদে পাঠানোর সময় এসেছে। তিনি আরও যোগ করেন, ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে প্রথমে ভোট দিয়ে তারপর অন্য কাজ করার আহ্বান জানান।
মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে বলেন, দেশের মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, শিশু শ্রমের শিকার হচ্ছে, রাস্তাঘাটে নিরাপত্তার অভাব রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা নেই। তিনি আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নতুন বাংলাদেশে কোন ফ্যাসিবাদ থাকবে না, মানুষ হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না।
তিনি আরও বলেন, যুবকদের প্রশিক্ষণ ও বিনা সুদে লোনের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
পথসভা ও গণসংযোগের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি কাইমুদ্দিন হিরোক, গাংনী আসমান খালী থানা আমীর আব্বাস উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক ইমরান হোসেন, ভাঙ্গবাড়ীয়া ইউনিয়ন আমীর মাসুদুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ডাঃ নজরুল ইসলাম, শাহাজাহান আলী, মাওলানা জহুরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন রাসেল আলমডাঙ্গা পৌর এলাকার মহিলা সমাবেশ, ওসমানপুর প্রাগপুরের দোয়া মাহফিল ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।