দামুড়হুদায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মিছিল অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান (বাবু খান) এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দামুড়হুদায় একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে দলীয় নেতা-কর্মীরা। এসময় মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আঃ কাদের এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ প্রমুখ।
মিছিলটি স্থানীয় জনগণ ও সমর্থকদের ব্যাপক উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।