স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সাহিত্য পরিষদের নতুন ভবনে এ আয়োজন করা হয়।
আসরে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আবু নাসিফ খলিল, আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক, শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর, ইকবাল আতাহার তাজ, জি এম জোয়ার্দার ও ফুয়াদ আল মুকতাদির। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট বজলুর রহমান।
এছাড়া সাহিত্য পরিষদের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, আব্দুল মোহিত শেখ সেলিম ও হোসেন। আসরে বনলতা, মর্জিনা খাতুন ও মোজাম্মেল হকসহ সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০৫তম পর্বের সমাপ্তি ঘটে।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ অনুষ্ঠিত



