নাটুদহ ও নতিপোতা ইউনিয়নের ধানের শীষে ভোট চাইলেন সুমন খান

দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দামুড়হুদা উপজেলার নাটুদহ ও নতিপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তার ছোট ভাই সুমন খান।
গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, নাটুদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা মনা খান, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি শিল্টু খান, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তারেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সুমন খান বলেন, আমাদের পরিবার সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। বাবু খান যদি আপনাদের কাছে ভালো মানুষ হিসেবে বিবেচিত হন, তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।