স্টাফ রিপোর্টার
জীবননগর রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা ও পথসভা পৌরসভা এলাকা, পেয়ারাতলা ও সীমান্ত হরিহরনগরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন।
বক্তব্যে তিনি বলেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে যদি দাড়িপাল্লা প্রতীকে জয় লাভ করি, তাহলে মানবতার কল্যাণে কাজ করে যাব। তিনি আরও বলেন, ক্ষমতা বা পদ নয়—মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ রক্ষায় আমি কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, অ্যাড. শাহজাহান কবির, মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তারাবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউদ্দিন, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, ইব্রাহিম, বড় আমীর ফিরোজ, খেলাফত মজলিসের জীবননগর উপজেলা সভাপতি মুফতি শাহজাহান, মাওলানা জুবায়ের মাহামুদ, মুফতি আমানুল্লাহ, মুফতি সাঈদ আহমদসহ অসংখ্য নেতাকর্মী। পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো অনেকেই।
জীবননগরে রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত



