আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ঐতিহাসিক কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল খালেক, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার মো. আনোয়ার হোসেন, সাবেক ম্যাজিস্ট্রেট অফিসার খন্দকার শহিদুর রহমান, ইমাম-খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এবং অভিভাবক প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ শামীম রেজা। ধারা বর্ণনায় ছিলেন শাহানু সুলতান রুদ্র। সহযোগিতায় ছিলেন ইজাইফা রহমান কুঞ্জ, দিহান আলম ও আবু দারদা।
বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।