ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় আলী আজম আবু বকর

ঝিনাইদহ প্রতিনিধি
“চলো এক সাথে গড়ি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ডের আমীর মো. রেজাউল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মো. আবু বকর বলেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। একটি সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াত কাজ করছে।
তিনি আরও বলেন, দাড়িপাল্লার জোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। জনগণ এখন পরিবর্তন চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।