স্টাফ রিপোর্টারঃ
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-চুয়াডাঙ্গার উদ্যেগে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রিকেট মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও সমাজ বিজ্ঞান বিভাগ। টসে হেরে ইংরেজি বিভাগ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। ইংরেজি বিভাগের পক্ষে সাব্বির সর্বোচ্চ ৫৪ রান করেন।
১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে সমাজ বিজ্ঞান বিভাগ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে । ফলে ২৭ রানে জয়লাভ করে ইংরেজি ডিপার্টমেন্ট আন্তঃবিভাগ টিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে জমকালো আয়োজনে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, কৃষি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নাহিদ পারভেজ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ)আব্দুল মজিদ, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান উম্মে তোহফা ও রানার আপ সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার।
এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিবিএ বিভাগের শিক্ষক নাজমুল হাসান, পরিচালনা কমিটির সদস্য আইন বিভাগের হাসিবুর রহমান, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম,ছাত্র প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিজনেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান এলেন, ছাত্রদল সভাপতি ও বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ইংলিশ ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে পুরস্কার লাভ করেন সমাজ বিজ্ঞান বিভাগের সৈকত আহসান শুভ, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ইংলিশ বিভাগের রানু আহমেদ, হ্যাটট্রিকসহ ৩ উইকেট দখল ও ৩৮ রান করার সুবাদে ইংলিশ ডিপার্টমেন্টের সাকিব ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া ৭০ রান, ৩ উইকেট দখল ও ৪টি ক্যাচ নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন ইংলিশ ডিপার্টমেন্টের ইউসুফ।
গতকালের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন সিএসই বিভাগের শিক্ষক রাশেদ বিল্লাহ ও কৃষি বিভাগের শিক্ষক ওমর ফারুক শুভ।
খেলার ধারা বিবরণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলাম রকিব ও মোস্তফা ইবনে মাসুদ।



