ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশী আটক কসমেটিক্স ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও আরো দুটি অভিযানে ভারতীয় কসমেটিক্স ও ঔষধ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর এর কাছে নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিক্স চুড়ি, কানের দুল, চেইন উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৪ টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/৭-এস এর নিকট পাকরাইল গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-এস এর কাছে কুমিল্লাপাড়া গ্রামে হাবিলদার মোঃ মাসুম এলাহী হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্ট করলে ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ গোপালগঞ্জ জেলার সাতপাড় এলাকার তপন বাগাচী (৪০)। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর নিকট কাজীরবেড় গ্রামে নায়েক শ্রীঃ দীনবন্ধু রায় হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ১ জনকে আটক করা হয়। আটক মোঃ রায়হান মিয়া (২৬) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।