স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ । এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/২-এস এর নিকট মকধ্বজপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/২-এস এর নিকট গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
অপরদিকে গত বুধবার বিকাল ৫টার দিকে বাঘাডাগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-এস এর কাছে বাঘাডাঙ্গা গ্রামের হাবিলদার শ্রী অনুপম বিশ্বাস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকা জেলার নওয়াবগঞ্জ থানার হৃদয় রাজবংশী (৪৮), চট্টগ্রাম জেলার কোরবানীগঞ্জ গ্রামের রুবেল নন্দী (৩৭), মাগুরা জেলার শ্রীপুর থানার জীবন মন্ডল (২৬) ও ঢাকার মিরপুর থানার আনোয়ার হোসেন (৩৮)। তাদেরকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশী আটক, মদ ও সিরাপ উদ্ধার



