স্টাফ রিপোর্টার
জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা ৪টার দিকে জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসার- ফোর্সের মেসের খাবার, আবাসন ব্যবস্থা, ছুটিসহ সমস্ত প্রকার সুযোগ-সুবিধার ব্যাপারে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সকল অফিসার ও ফোর্সকে বডি-ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের জন্য কঠোর নির্দেশনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীরসহ জীবননগর থানার অফিসার-ফোর্সগণ।
জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম



