চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা  ও মেধা  প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ করা  হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহানের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (অ:দা) জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক ছাত্রী বিএনপি নেত্রী  মিলিমা ইসলাম বিশ্বাস মিলি,  বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান শাকিল ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) শাহিন আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান হাসান, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা একাডেমির সাবেক সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর হোসেন, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  আলমগীর হোসেন, রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদের সোহান ও বিলকিচ নাহার
প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহান বলেন, লেখা-পড়ার পাশা-পাশি একঘায়েমীতা রোধে এবং  শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে নিয়মিত খেলা-ধুলার বিকল্প নেই। আলোচনা পর্ব শেষে ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কারের  ৩৪ টি ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ ।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতার ইভেন্টগুলো সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আইরিন ইসলাম, সহকারী শিক্ষক শাহিনুর আলম, জিয়াউর রহমান, ফারহানা খাতুন সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।