স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা একাডেমি স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (অঃদা) জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন আলী ও আবু কুয়াকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান সহ আমন্ত্রিত অতিথিগণ।
চুয়াডাঙ্গা একাডেমি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



